ঢাকাসহ দেশের ১৬ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, ০৮:৫৪
অ- অ+

দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। প্রতিকূল আবহাওয়ার কারণে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।

(ঢাকাটাইমস/১১ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুপুরে দুই স্ত্রীকে নিয়ে খাবার খান এমপি গাজী নজরুল, মরিয়মের মৃত্যুর আগে যা ঘটেছিল
বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু আর নেই
মেঘনায় গোসলে নেমে দুই যমজ ভাইসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রাজশাহীর চারঘাটে টিভির পেছনে লুকিয়ে রাখা ৮৮০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১