দিনাজপুরে বাসের চাপায় প্রাণ গেল শিক্ষার্থী সিফা মনির

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১৭:৫৩
অ- অ+

দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের চাপায় সিফা মনি (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে ফুলবাড়ী পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফা মনি ফুলবাড়ী পৌর শহরের নর্থপয়েন্ট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং সফুলবাড়ী পৌরসভার উত্তর সুজাপুর গ্রামের ইসতমুল হকের মেয়ে।

স্থানীয় মখলেস, ইব্রাহিম, সোহাগ, জানান, সকালে স্কুলে যাওয়ার পথে ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী শাহি পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় সিফা মনি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নেয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন জনতা।

(ঢাকা টাইমস/১৮আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন
কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান
র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার
আইজি প্রিজন্সের পদ থেকে সরানো হলো ব্রিগেডিয়ার মোতাহের হোসেনকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা