৪৭তম বিসিএস: ২১৬৭ ক্যাডার পদ ফাঁকা থাকার কারণ জানা গেল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৬, ১৫:০১
অ- অ+

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তিন হাজার ৪৮৭টি ক্যাডার পদের মধ্যে দুই হাজার ১৬৭টি পদ শূন্য থেকে গেছে। প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় এসব পদে কাউকে সুপারিশ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কমিশন।

পিএসসির প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে এক হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন এক হাজার ৫২১ জন প্রার্থী।

যদিও ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে মোট তিন হাজার ৪৮৭টি ক্যাডার পদের কথা উল্লেখ ছিল, চূড়ান্ত ফলাফলে এর মধ্যে দুই হাজার ১৬৭টি পদ পূরণ করা যায়নি। ফলে বিপুলসংখ্যক পদ শূন্য রয়ে গেছে।

পিএসসি সূত্রে জানা গেছে, এই পরিস্থিতির প্রধান কারণ টেকনিক্যাল ও কারিগরি ক্যাডারগুলোতে যোগ্য প্রার্থীর সংকট। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা এবং প্রকৌশল সংশ্লিষ্ট ক্যাডারগুলোতে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অনেক প্রার্থী কমিশনের নির্ধারিত ন্যূনতম পাস নম্বর অর্জন করতে ব্যর্থ হয়েছেন।

ফলে প্রয়োজনীয় মানদণ্ড পূরণকারী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট ক্যাডারগুলোতে সুপারিশ করার মতো পর্যাপ্ত জনবল পাওয়া যায়নি। এ কারণেই ৪৭তম বিসিএসের বিপুলসংখ্যক পদ শূন্য থেকে গেছে বলে জানিয়েছে পিএসসি।

পিএসসি বলছে, সরকারি চাকরিতে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগ নিশ্চিত করতে নির্ধারিত মানদণ্ডের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি। তাই যোগ্য প্রার্থী না থাকায় অনেক পদে নিয়োগের সুপারিশ করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/২৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বাংলাদেশকে চাপে রেখে ২০০ ছাড়াল জিম্বাবুয়ের লিড
অর্থবিল-২০২৬ সংসদে পাস, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল
‘সীমান্তের অতন্দ্র প্রহরী’; ২৩১ বছরের গৌরবগাঁথা: ইতিহাস, ঐতিহ্য ও আধুনিক অভিযাত্রা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা