দিনাজপুরে বিএসএফের পুশব্যাক, আটক ৪

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৬, ১৭:২৫
অ- অ+

দিনাজপুরের বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চার ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (২৪ জুন) সকালে তাদের আটক করে আনসার ভিডিপির কাছে হস্তান্তর করা হয়। পরে ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।

আটক ব্যক্তিরা হলেন: আকুববর মোল্লা, তার স্ত্রীজাহানারা বেগম, ভাই রমজান মোল্লা ছেলে বোরহান মোল্লা।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শংকরপুর ইউনিয়ন পরিষদের সদস্য পঙ্কজ কুমার রায় আটক ব্যক্তিদের পরিচয়পত্র যাচাই-বাছাই করেন। তারা নম্বর শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হেফাজতে রয়েছেন এবং বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত আছেন।

আটক চারজন একই পরিবারের সদস্য। তাদের দাবি, তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভা এলাকায়।

দিনাজপুর ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ব্যাটালিয়নের অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। বর্তমানে ভারতীয় ভূখণ্ড থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে স্থানীয়দের হাতে আটক হন।

নম্বর শংকরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, বিজিবি সদস্যরা আইনগত প্রক্রিয়া গ্রহণ করছেন।

(ঢাকাটাইমস/২৪জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বাংলাদেশকে চাপে রেখে ২০০ ছাড়াল জিম্বাবুয়ের লিড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা