সিরাজগঞ্জে যমুনায় ডুবে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ১৮:৫০| আপডেট : ২৫ জুন ২০২৬, ১৮:৫২
অ- অ+

জেলার কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে এক ছাত্র।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।

অন্যদিকে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩) জীবিত উদ্ধার হয়েছে।

জানা গেছে, তিনজনই উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলূম কওমিয়া ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, মাদরাসার তিন ছাত্র গোসলের জন্য যমুনা নদীতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে তারা ভেসে যেতে শুরু করে। তাদের মধ্যে একজন কোনোমতে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে তল্লাশি চালান। পরে দুপুর ১২টার দিকে দুই ছাত্রকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা