মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ১৯:৪৮| আপডেট : ২৮ জুন ২০২৬, ১৯:৫০
অ- অ+

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম বৈষম্যের অভিযোগ করেছেন মার্কেটের পুরনো ব্যবসায়ীরা।

আজ রোববার (২৮ জুন) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এর আগে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন

সংবাদ সম্মেলনে ‎‎লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা জানান, ২০১৮ সালে আধুনিক ফিশ মার্কেট নির্মাণের জন্য তৎকালীন পৌর মেয়র প্রশাসনের আশ্বাসে তাদের পুরোনো দোকান ভেঙে ফেলা হয়। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এক বছরের মধ্যে আগে জায়গায় কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই তাদের দোকান ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আট বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি

‎‎ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বর্তমানে নতুন করে প্রতি বর্গফুট দোকানের মূল্য থেকে হাজার ৫০০ টাকা এবং মাসিক ভাড়া প্রতি বর্গফুট ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ পাশের জেলা বরগুনায় একই ধরনের মার্কেটে প্রতি বর্গফুটের মূল্য হাজার ৫০০ থেকে হাজার টাকা।

‎‎ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে ডিসিআর চান্দিনা হোল্ডিংয়ের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করলেও এখন তাদের সেই অধিকার অস্বীকার করা হচ্ছে। আট বছর ব্যবসা বন্ধ থাকায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে

‎‎সংবাদ সম্মেলনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে পুরনো ব্যবসায়ীরা তাদের আগের প্রাপ্য দোকান ফেরত দেওয়া এবং দোকান বরাদ্দে স্বচ্ছতা ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান

(ঢাকাটাইমস/২৮জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা