কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৬, ০৮:৪২
অ- অ+

কক্সবাজার-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার রাত পৌনে ১০টার দিকে ভূমিকম্পটির কম্পন কক্সবাজারসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল কক্সবাজার-মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা এবং দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই হালকা কম্পন অনুভব করার কথা জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। এর আগে গত ২২ জুন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর রূপগঞ্জ-সংলগ্ন এলাকায়। কম্পনটি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলায় অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এ ছাড়া ১২ জুন সিলেট-ভারত সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যা দেশের উত্তর-পূর্বাঞ্চলে আতঙ্ক সৃষ্টি করেছিল। একই মাসের ৭ জুন ভুটানের পুনাখা অঞ্চলে উৎপন্ন ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কম্পনও বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। যদিও এর কেন্দ্রস্থল ছিল দেশের বাইরে, তবুও রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে এর প্রভাব পড়ে।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, ভারতীয়, ইউরেশীয় ও বার্মা টেকটোনিক প্লেটের সংযোগস্থলের নিকটে অবস্থান করায় বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে রয়েছে। বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট অঞ্চল সক্রিয় ভূতাত্ত্বিক ফল্টলাইনের কাছাকাছি হওয়ায় এসব এলাকায় প্রায়ই মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প বড় কোনো ভূমিকম্পের সরাসরি পূর্বাভাস নয়। তবে এসব কম্পন ভূগর্ভস্থ ফল্টলাইনের সক্রিয়তার ইঙ্গিত দেয়, যা দীর্ঘমেয়াদে সতর্কতা ও দুর্যোগ প্রস্তুতির গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।

(ঢাকাটাইমস/২৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা