ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামের এক স্কুল শিক্ষার্থী মারা গেছে ।
আজ সোমাবার (২৯ জুন) বেলা ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। তীর্থ বিশ্বাস উপজেলার ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে। সে ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল তীর্থ বিশ্বাস। পথিমধ্যে ভাটই বাজারসংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে থাকা একটি পিকআপকে ওভারটেক করে এগোতে গিয়ে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী অপর একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে সে গুরুতর হয়।
তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপটি আটক করা হয়েছে। মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৯জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































