১৯৭২ সালের সংবিধান নিয়ে সমাজে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ১৪:৪৬
অ- অ+

১৯৭২ সালের সংবিধান নিয়ে দেশের সমাজে ‘অতিকথন’ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। তার মতে, কোনো সংবিধানই নিখুঁত নয় এবং রাষ্ট্রের সাফল্য বা ব্যর্থতার একমাত্র কারণও সংবিধান নয়।

আজ সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, “১৯৭২ সালের সংবিধান নিয়ে আমাদের সমাজে অতিকথন রয়েছে। কারও কাছে এটি বেদবাক্য, আবার কারও কাছে ছুড়ে ফেলে দেওয়ার মতো কিছু। অথচ বাস্তবতা হলো, পৃথিবীর কোনো সংবিধানই নিখুঁত নয়।”

তিনি বলেন, প্রতিটি সংবিধানের মধ্যেই ভালো ও মন্দ—উভয় দিক থাকে। কিন্তু সমাজে অনেকেই বিষয়টি উপলব্ধি করেন না কিংবা বুঝতে চান না।

সংবিধান নিজে কোনো পাপ করতে পারে না উল্লেখ করে তিনি উদাহরণ দেন যে, একই সংবিধানের অধীন ভারতে একসময় শাসন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল, বর্তমানে শাসন করছেন নরেন্দ্র মোদি। আবার লিখিত সংবিধান ছাড়াই যুক্তরাজ্যে সুশাসনের নজির রয়েছে, অন্যদিকে উন্নত সংবিধান থাকার পরও মালদ্বীপ প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি।

তার মতে, রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক সংস্কৃতি, কার্যকর প্রতিষ্ঠান এবং নেতৃত্বও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আসিফ নজরুল বলেন, ১৯৭২ সালের সংবিধান এবং রাষ্ট্র নির্মাণে এর ভূমিকা নিয়ে আবেগ নয়, বরং নির্মোহ ও বস্তুনিষ্ঠ পর্যালোচনা প্রয়োজন। এজন্য সংবিধান প্রণয়নকারী গণপরিষদের প্রেক্ষাপট, রাষ্ট্রচিন্তা এবং বিভিন্ন সাংবিধানিক বিধান কীভাবে গৃহীত হয়েছিল, তা বোঝা জরুরি।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, এই আগ্রহ থেকেই তিনি ‘সংবিধান বিতর্ক ১৯৭২’ বইটি লিখেছিলেন। উপদেষ্টা থাকাকালে বইটির দ্বাদশ মুদ্রণ প্রকাশিত হয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, অন্যান্য বই পাঠকপ্রিয়তা পেলেও ‘সংবিধান বিতর্ক ১৯৭২’-এর নতুন মুদ্রণের খবর তাকে বিশেষ আনন্দ দেয়।

(ঢাকাটাইমস/৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীতে শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরার তাজিয়া মিছিল সম্পন্ন
সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১, বনদস্যু বাহিনীর প্রধান আটক
জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর, উদযাপনে সরকারি ছুটি
খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ইউপিডিএফ নেতা আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা