৫০ মিটার মাটির স্তূপ সরিয়ে মিলল বাংলাদেশি ফাহাদের লাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৪:২৩
অ- অ+

মালয়েশিয়ার তানাহ তিংগি লোজিং এলাকায় একটি সবজি খামারে ভূমিধসের ঘটনায় মাটির নিচে চাপা পড়া বাংলাদেশি নাগরিক মো. ফাহাদ হোসেনের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিধসের পর ৪০ ঘণ্টার বেশি সময় মাটির নিচে চাপা ছিলেন তিনি।

সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ৮টা ৫৫ মিনিট থেকে এক্সকাভেটর দিয়ে ভূমিধসে জমে থাকা মাটির স্তূপ সরিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু হয়।

গুয়া মুসাং জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু বলেন, মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের (JBPM) K9 ইউনিটের প্রশিক্ষিত কুকুর ফ্র্যাঙ্কির সংকেতের ভিত্তিতে ফাহাদের অবস্থান শনাক্ত করা হয়।

তিনি বলেন, ফ্র্যাঙ্কি এমন একটি জায়গায় সংকেত দেয়, যেখানে ফাহাদ চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। এরপর সেখানে এক্সকাভেটর দিয়ে মাটি সরানোর কাজ শুরু করেন উদ্ধারকারীরা।

উদ্ধার অভিযানের কমান্ডার ফায়ার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ রোসমাইদি বাহারউদ্দিন বলেন, ভূমিধসে জমে থাকা মাটির স্তূপটি আনুমানিক ৫০ মিটার উঁচু ছিল। এ কারণে মাটি সরাতে এক্সকাভেটর ব্যবহার করতে হয়েছে।

পরে মাটির স্তূপ থেকে ফাহাদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাঁর মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
‘ডাটা বলছে, এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত’: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
তিন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন