বিশ্ববাজারে আবারও কমলো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮
অ- অ+

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণীর দিকে। এতে সুদের হার নিয়ে নীতিনির্ধারকদের পরবর্তী পদক্ষেপের কোনো নতুন ইঙ্গিত পাওয়া যায় কি না, তা দেখছেন তারা।

আজ বুধবার (৭ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ৪৫ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫০ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৭৭ ডলারে দাঁড়ায়।

নাগাডটকমের বাজার বিশ্লেষক ফ্র্যাঙ্ক ওয়ালবাম বলেন, স্বর্ণের দাম বর্তমানে তুলনামূলক স্থিতিশীল থাকলেও সামান্য নিম্নমুখী প্রবণতা দেখা যেতে পারে।

তিনি বলেন, ফেডের বৈঠকের কার্যবিবরণীতে মুদ্রানীতি ও সুদের হার বাড়ানোর বিষয়ে নীতিনির্ধারকদের অবস্থান স্পষ্ট হতে পারে। এতে ভবিষ্যতে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারের হিসাব-নিকাশও বদলে যেতে পারে।

ওয়ালবামের মতে, মধ্যপ্রাচ্যে নতুন কোনো ঘটনার প্রভাবে দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ, ডলার কিংবা তেলের দামে পরিবর্তন এলে তা স্বর্ণের দামের ওপর প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে।

এদিকে, ফেড কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় অবস্থানের বিষয়টি উঠে এসেছে।

(ঢাকাটাইমস/৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
‘ডাটা বলছে, এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত’: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
তিন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন