কারাগারে পড়ে কোমরের হাড় ভাঙল কামাল মজুমদারের, চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২
অ- অ+

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেছে। তাকে যথাযথ চিকিৎসা দিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের আইনজীবীর করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

শুনানিতে কামাল আহমেদ মজুমদারের পক্ষে আইনজীবী মো. সাহিদুর রহমান বলেন, পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে গেছে। তার বয়স বেশি এবং তিনি ডায়াবেটিসেও ভুগছেন। জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার প্রয়োজন। তবে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

এ কারণে তাকে বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসা দেওয়ার অনুমতি চাওয়া হয়।

তবে রাষ্ট্রপক্ষ জানায়, কোনো আসামির চিকিৎসার বিষয়ে তাদের আপত্তি নেই। কিন্তু এভারকেয়ার হাসপাতালে আসামিকে রাখার ব্যবস্থা নেই। তাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েই তার চিকিৎসার পক্ষে রাষ্ট্রপক্ষ।

পরে ট্রাইব্যুনাল কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ১৯ জনের বিরুদ্ধে একটি মামলার বিচার চলছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুর-১০ গোলচত্বর ও পল্লবীর বিভিন্ন এলাকায় ৫০ জনের বেশি নিরীহ ও নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের উপস্থিতিরও অভিযোগ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের অক্টোবরে রাজধানীর গুলশান থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

(ঢাকাটাইমস/৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
‘ডাটা বলছে, এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত’: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
তিন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন