মালয়েশিয়ার শ্রমবাজার চালু হচ্ছে, আগস্টেই যাচ্ছে প্রথম ব্যাচ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, ২০:০৫
অ- অ+

আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশি কর্মীদের প্রথম ব্যাচ মালয়েশিয়ায় যেতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেছেন, শ্রমবাজার পুনরায় চালুর সব প্রস্তুতি এগিয়ে চলছে এবং দুই দেশ এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।

বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন এ কথা বলেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগস্টের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশি কর্মীদের প্রথম দল মালয়েশিয়ায় যাত্রা করবে। তিনি জানান, আগের সিন্ডিকেট বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কোনো রিক্রুটিং এজেন্সিকে নতুন তালিকায় রাখা হবে না।

তিনি বলেন, ‘যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যারা অনৈতিক কর্মকাণ্ড করেছে কিংবা সিন্ডিকেটের অংশ ছিল, তাদের কাউকে নতুন তালিকায় রাখা হবে না। মালয়েশিয়ার কর্তৃপক্ষ শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া দ্রুত শ্রমবাজার চালুর বিষয়ে একমত হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যত দ্রুত সম্ভব বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হবে। সব খাত ও উপখাতেই কর্মসংস্থানের সুযোগ থাকবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর প্রস্তাব মালয়েশিয়া সরকারের কাছে দেওয়া হয়েছে। তাঁর মতে, এ ব্যবস্থায় কর্মী পাঠানোর ব্যয় কমবে, দক্ষতা যাচাই সহজ হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী
স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক ও মেসেঞ্জারের মুছে ফেলা তথ্য চেয়ে মেটার কাছে চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা