প্রবাসীর হারানো লাগেজ খুঁজে দিল আনসার, মিলল স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৬, ১৭:৪২| আপডেট : ২৪ জুন ২০২৬, ১৭:৪৮
অ- অ+

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া একটি লাগেজ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিদেশফেরত প্রবাসী মো. শাহীন মৃধা তাঁর লাগেজ খুঁজে না পেয়ে দায়িত্বরত আনসার সদস্যদের কাছে সহায়তা চান।

এ সময় ক্যানোপি-২ এলাকায় দায়িত্ব পালনরত এপিসি মো. নিজাম উদ্দীন বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু করেন। পরে দায়িত্বপ্রাপ্ত থানা প্রশিক্ষক মো. ওয়াসিম মিয়াকে বিষয়টি জানানো হলে তাঁর নির্দেশনায় আনসার সদস্যরা মাইকিং ও বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করেন।

একপর্যায়ে জানা যায়, দুবাইপ্রবাসী মো. ঈমান আলী ভুলবশত নিজের লাগেজ বিমানবন্দরে রেখে ওমানপ্রবাসী শাহীন মৃধার লাগেজ সঙ্গে নিয়ে চলে গেছেন। এদিকে বিমানবন্দরে পড়ে থাকা একটি মালিকবিহীন লাগেজের ট্যাগ পরীক্ষা করে একটি মোবাইল নম্বর সংগ্রহ করেন আনসার সদস্যরা।

পরে ওই নম্বরে যোগাযোগ করা হলে মো. ঈমান আলীর সঙ্গে কথা হয়। তাঁকে জানানো হয়, তাঁর লাগেজ বিমানবন্দরে রয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি আবার বিমানবন্দরে ফিরে আসেন।

পরবর্তীতে তাঁর সঙ্গে থাকা লাগেজটি যাচাই করে দেখা যায়, সেটি আসলে শাহীন মৃধার। পরে উভয় যাত্রীকে উপস্থিত রেখে লাগেজের ট্যাগ নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করা হয়। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায়, ভুলবশত লাগেজ দুটি অদলবদল হয়ে গিয়েছিল।

সব প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দুই যাত্রীর কাছে তাঁদের নিজ নিজ লাগেজ হস্তান্তর করা হয়।

হারানো লাগেজ ফিরে পেয়ে শাহীন মৃধা স্বস্তি প্রকাশ করেন। এ সময় তিনি দ্রুত ও দায়িত্বশীল সহায়তার জন্য আনসার সদস্যদের ধন্যবাদ জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা