গেন্ডারিয়ায় ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ জুন ২০২৬, ১৬:০৬
অ- অ+

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামির নাম–মো. তৈয়ব তাহের উদ্দিন।

সোমবার ভোরে গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ভোরে ডিবি ওয়ারী বিভাগের একটি অভিযানিক দল গেন্ডারিয়া থানাধীন মুরগিটোলা রোডস্থ ব্র্যাক ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করে তৈয়ব তাহেরকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় আবার চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক আহত; 
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনা
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা