খিলগাঁওয়ে ৫৭৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ২০:০৪
অ- অ+

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে চেকপোস্ট অভিযানে ৫ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম–মো. শাহীন (২০)। তবে অভিযানের সময় তার সহযোগী ওমর ফারুক (২৬) পালিয়ে যেতে সক্ষম হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, আজ সকাল ৮টা ৫ মিনিটে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায় পুলিশের একটি দল। এ সময় শাহীনের হাতে থাকা একটি কালো রঙের কাঁধ ব্যাগ তল্লাশি করতে গেলে তিনি ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ইয়াবার প্যাকেট রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করেন।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাহীনকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগী ওমর ফারুক পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে ফেলে দেওয়া পলিথিন ব্যাগ তল্লাশি করে ৩০টি নীল রঙের এয়ারটাইট জিপার প্যাকেটের ভেতর রাখা ৫ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পলাতক ওমর ফারুকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটিসহ মোট চারটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাহীন স্বীকার করেছেন যে, তিনি ও তার সহযোগী ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত শাহীন ও পলাতক ওমর ফারুকের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বাংলাদেশকে চাপে রেখে ২০০ ছাড়াল জিম্বাবুয়ের লিড
অর্থবিল-২০২৬ সংসদে পাস, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল
‘সীমান্তের অতন্দ্র প্রহরী’; ২৩১ বছরের গৌরবগাঁথা: ইতিহাস, ঐতিহ্য ও আধুনিক অভিযাত্রা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা