আজ আশুরা: যেসব সড়ক বন্ধ ও যানবাহন নিয়ন্ত্রিত থাকবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৬, ০৯:২৫| আপডেট : ২৬ জুন ২০২৬, ০৯:৩৩
অ- অ+

আজ পবিত্র আশুরা। এ উপলক্ষে আজ (২৬ জুন) রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হবে। মিছিলের নিরাপত্তা ও যানজট এড়াতে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে দুপুর পর্যন্ত যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ও সীমিত থাকবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগ নগরবাসীকে এসব সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

ডিএমপি জানায়, আজ শুক্রবার সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত) লালবাগ বিভাগের নির্দিষ্ট কিছু রুটে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

যেসব সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে

হোসাইনী দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে মিছিলটি হোসাইনী দালান রোড, বকশী বাজার লেন, আলিয়া মাদ্রাসা মোড়, বকশী বাজার (কল পাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড ও লালবাগ চৌরাস্তা মোড় অতিক্রম করবে।

এরপর গোর-এ-শহিদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ ও নিউমার্কেট মোড় হয়ে মিছিলটি মিরপুর রোডে প্রবেশ করবে। সেখান থেকে ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোড, বিজিবি ৪ নম্বর গেট ও সাত মসজিদ রোড হয়ে ঝিগাতলা ধানমন্ডি লেকের (কারবালা) অস্থায়ী বাসস্ট্যান্ডে গিয়ে মিছিলটি শেষ হবে।

এর আগে, আশুরার আনুষ্ঠানিকতার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ ভোর ৪টা পর্যন্ত চকবাজার, নাজিমুদ্দিন রোড ও বকশী বাজার এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতেও একইভাবে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ভোররাতের নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে মিছিলটি আবার হোসাইনী দালান ইমামবাড়ায় ফিরে আসে।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তাজিয়া মিছিল চলাকালীন সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে রাস্তায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। এই সময়টিতে নগরবাসী, গণপরিবহন ও ব্যক্তিগত মোটরযানচালকদের ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুধকুমারের পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপরে, পানিবন্দি ২০ গ্রাম
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা