উচ্চ ভোল্টেজের তারে বেলুন, নিরাপত্তায় বন্ধ ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ০৮:২৭
অ- অ+

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে যাওয়ার ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মেট্রোরেল চলাচল।

আজ রবিবার (২৮ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনসংলগ্ন রাজু ভাস্কর্য এলাকার কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আর্জেন্টিনার খেলা দেখতে রাজধানীর টিএসসি এলাকায় বিপুলসংখ্যক দর্শক-সমর্থক জড়ো হন। এ সময় একগুচ্ছ নীল-সাদা গ্যাস বেলুন উড়ে এসে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে আটকে যায়।

বেলুনগুলো তারে আটকে থাকায় নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে উত্তরা থেকে মতিঝিলগামী একটি মেট্রোরেল ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে এসে থেমে যায় এবং সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওভারহেড ক্যাটেনারি লাইনে বাইরের কোনো বস্তু আটকে গেলে ট্রেনের প্যান্টোগ্রাফ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি স্পার্কিং ও বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকিও সৃষ্টি হয়। এ ধরনের পরিস্থিতিতে যাত্রী ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বেলুন অপসারণ করে পুরো এলাকা নিরাপদ ঘোষণা করার পর মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। এ ঘটনায় কিছু সময়ের জন্য যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুধকুমারের পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপরে, পানিবন্দি ২০ গ্রাম
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা