মোহাম্মদপুরে অবৈধ অটোরিকশা তৈরির প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ২০:৫০| আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২১:০৮
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা তৈরি ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি অটোরিকশা ও তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন আদাবর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এতে তেজগাঁও ক্রাইম বিভাগ এবং স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), তেজগাঁও বিভাগ, ডিএমপি সমন্বয় করে।

অভিযানে অবৈধভাবে অটোরিকশা তৈরির বিভিন্ন মালামাল ও চারটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক-মোহাম্মদপুর জোনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

ডিএমপি জানিয়েছে, অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা তৈরি ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীনগর ও সিরাজদিখান থানার কার্যক্রমে গতি আনতে ৬টি গাড়ি উপহার
নিজ ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার
তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
জামিন মেলেনি, রিমান্ড শেষে কারাগারে মেজর আখতারুজ্জামান