প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৪:০৬| আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৪:১৩
অ- অ+

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা।

সোমবার সকালে তারা সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার কাজে ব্যবহৃত বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা বিপাকে পড়েছেন বলে জানান। তাদের অভিযোগ, সংযোগ না থাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে পারছেন না। ফলে গাড়ি চালাতে না পারায় আয়-রোজগারও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

অটোরিকশাচালকেরা বলেন, বিদ্যুৎ–সংযোগের মাধ্যমে ব্যাটারি চার্জ দিয়ে তারা জীবিকা নির্বাহ করেন। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাঁদের কর্মজীবনে সংকট তৈরি হয়েছে। দ্রুত বিদ্যুৎ–সংযোগ পুনঃস্থাপন না করলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

এদিকে সড়ক অবরোধের কারণে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। আশপাশের সড়কেও যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
‘ডাটা বলছে, এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত’: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
তিন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন