লালবাগে বিভাগের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪৬

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৬, ২২:৪৪
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার ঢাকা টাইমসকে এ তথ্য জানান।

পুলিশ জানায়, লালবাগ বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে লালবাগ থানায় ৯ জন, কামরাঙ্গীরচর থানায় ১৫ জন, কোতোয়ালি থানায় ৯ জন, সূত্রাপুর থানায় ৪ জন, চকবাজার থানায় ৫ জন এবং বংশাল থানায় ৪ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের সুপারিশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির
শাহপরীতে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা