করোনার ভুয়া সনদ নেওয়ার অভিযোগে দল থেকে বাদ সুইস অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৮
অ- অ+

ভুয়া কোভিড-১৯ টিকা সনদ নেওয়ার অভিযোগের তদন্তের মধ্যে সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা নেশন্স লিগের আসন্ন ম্যাচগুলোতে খেলবেন না। বিষয়টি নিয়ে তদন্ত চলার মধ্যেই খেলোয়াড় ও সুইস ফুটবল অ্যাসোসিয়েশনের (এসএফভি) যৌথ সিদ্ধান্তে জাকাকে এবারের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

আগামী ২৯ সেপ্টেম্বর হ্যাম্পডেন পার্কে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ম্যাচটি হবে নতুন কোচ সেবাস্তিয়েন পোকোনোলির অধীনে দলের প্রথম হোম ম্যাচ। এছাড়া স্লোভেনিয়া ও নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের ঘরের মাঠের ম্যাচেও থাকছেন না জাকা।

করোনাভাইরাস মহামারির সময় আর্সেনালে খেলতেন জাকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি স্বীকার করেন, করোনার টিকা নিয়ে গভীর অবিশ্বাস ও ভয় থেকে তিনি টিকা নেওয়ার পরিবর্তে একটি টিকা সনদ সংগ্রহ করেছিলেন।

জাকা বলেন, ‘সেই সময় কোভিড-১৯ টিকা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই অনিশ্চিত ছিলাম এবং গুরুতর উদ্বেগে ভুগছিলাম। টিকার প্রতি আমার গভীর অবিশ্বাস ছিল এবং ভয় ও অনিশ্চয়তায় প্রভাবিত হয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘এই আবেগপ্রবণ পরিস্থিতিতে, আমার প্রশ্নগুলোর উত্তর যথাযথ প্রক্রিয়ায় খোঁজার পরিবর্তে আমি টিকা নেওয়ার একটি সনদ সংগ্রহ করেছিলাম। এখন আমি স্পষ্টভাবে বুঝতে পারছি, এটি সঠিক সিদ্ধান্ত ছিল না। এটি একটি ভুল ছিল। আমি দুঃখিত।’

নিজের ভুলের দায়ও স্বীকার করেছেন সুইস অধিনায়ক। তিনি বলেন, ‘আমি এই সিদ্ধান্তের দায় নিচ্ছি। বিষয়টির সত্যতা যাচাইয়ের প্রক্রিয়ার মুখোমুখি হব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করব।’

সুইস ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পিটার ন্যাবেলও জাকার দল থেকে বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাকা তাদের বিষয়টি জানিয়েছেন এবং একই সঙ্গে প্রকাশ্যে বক্তব্য দিয়ে নিজের দায় স্বীকার করার সিদ্ধান্তের কথাও বলেছেন।

ন্যাবেল বলেন, ‘জাকা এই পদক্ষেপ নিচ্ছেন এবং বিষয়টির পুনর্মূল্যায়নের মুখোমুখি হচ্ছেন-এটি আমরা স্বাগত জানাই। একই সঙ্গে আমরা মনে করেছি, দলের স্বার্থেই তাকে ছাড়া এবারের ক্যাম্প পরিচালনা করা উচিত।’

তিনি আরও জানান, এই আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার পর জাকার সঙ্গে পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা হবে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, আহত ২
উখিয়ায় অসচ্ছল মানুষের জন্য ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু 
সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরানের স্পিকার
টাঙ্গাইলে ছিনতাই করতে ট্রাকচালককে কুপিয়ে হত্যা