ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন বিজিবি, সেরা খেলোয়াড় তাজু হাসান

‘ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগ (পুরুষ)-২০২৬’-এর শিরোপা জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফাইনালে বাংলাদেশ আনসারকে ৩৭–৩৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিজিবি পুরুষ হ্যান্ডবল দল।
মঙ্গলবার রাজধানীর পল্টনে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত খেলা উপহার দেয় বিজিবি। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি ধারাবাহিকভাবে গোল করে চার গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
গত ২০ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিজিবি ছাড়াও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি হ্যান্ডবল দল এবং বাংলাদেশ ‘এ’ দল অংশ নেয়।
টুর্নামেন্টে ব্যক্তিগত সাফল্যও পেয়েছেন বিজিবির দুই খেলোয়াড়। সিপাহী অনিক হাসান ‘বেস্ট ডিফেন্ডার’ এবং ল্যান্স নায়েক তাজু হাসান ‘শ্রেষ্ঠ খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন।
ফাইনালে বিজিবি দলকে উৎসাহ দিতে পিলখানার বিভিন্ন ইউনিটের প্রায় ১৩০ জন বিজিবি সদস্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তাঁদের সমর্থনে ম্যাচজুড়ে গ্যালারিতে ছিল প্রাণচাঞ্চল্য।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি মো. মজনু মোল্লা। অনুষ্ঠানে বিজিবির অতিরিক্ত পরিচালক (শিক্ষা)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













