‘মোস্ট বিউটিফুল উইম্যান’ ঐশ্বরিয়া

ইন্ডিয়া’স মোস্ট বিউটিফুল উওম্যান হলেন এশ্বরিয়া রাই বচ্চন। এর আগেই তিনি একবার এই খেতাব পেয়েছিলেন। আবারও ফেমিনা কভারের গ্ল্যামার বাড়ালেন।
মা হওয়ার পর স্বাভাবিক কারণেই শরীরে মেদ জমায় নিন্দুকদের বাঁকা হাসি, কটূক্তি শুনতে হয়েছে তাকে। কিন্তু, কোনও কিছুকেই পাত্তা না দিয়ে নিজের উপর আস্থা রেখেছেন।

আর নিন্দুকদের জবাব দিয়েছেন ফিল্মফেয়ারের ফটোশুটে। আর তাই প্রশ্ন করা হলে আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি জবাব দিতে পারেন, ‘আমি যা খেয়েছি সব সময় তা উপভোগ করেছি। কখনই কঠোর ডায়েট মেনে চলিনি। কারও কাছ থেকে কোনও উপদেশও চাই না।’
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













