জুলহাস ও তনয় হত্যা মামলায় প্রতিবেদন দাখিল হয়নি

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০১৭, ১৯:০৪
অ- অ+

সমকামীদের অধিকার বিষয়ক পত্রিকা ‘রূপবান’ এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় পুলিশ প্রতিবেদন দাখিলে তারিখ পিছিয়ে আগামী ৬ জুন ধার্য করেছে আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান নতুন এ তারিখ ধার্য করেন।

২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগান লেক সার্কাস লাল ফকিরের মাজার এলাকায় ৩৫ নম্বর আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় এ খুনের ঘটনা ঘটে। খুন হওয়া জুলহাস সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। তিনি মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও ইউএস এইডে কর্মরত ছিলেন। নিহত আরেকজন জুলহাসের বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়।

মামলাটিতে রাশিদুল নবী ও শরিফুল ইসলাম ওরফে শিহাব নামে দুইজন আসামি বর্তমানে কারাগারে আছেন।

(ঢাকাটাইমস/০৮মে/আরজেড/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
বিএনপি মাঠে নামলে পালানোর পথ খুঁজে পাবেন না: মির্জা আব্বাস
ইন্টারপোল ‘গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্সে’ যোগ দিতে ফ্রান্স যাচ্ছেন আইজিপি
পল্টনে সাবেক সিআইডিপ্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক