লক্ষ্মীপুরে ছাত্রলীগের চার নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মে ২০১৭, ১৯:৩৩
অ- অ+

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার দুপুর দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধূরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস একটি স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হচ্ছেন- জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পদক সেবাব নেওয়াজ, সহ-সম্পাদক পলক আহম্মেদ, যুগ্ম-সম্পাদক পিয়াস পাঠান ও কলেজিয়েট স্কুল ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর ছাত্রলীগ কর্মী মিনহাজ আলম সাকিব।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার রাত ৯টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। এসময় সিফাত চৌধূরী ও তানবির মাহমুদ অন্তর নামের দুই ছাত্রলীগ নেতা আহত হন। এদের মধ্যে সিফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ঐ চার নেতাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

(ঢাকাটাইমস/০১মে/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের কারাগারে দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক
ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
দুর্নীতির মামলায় পিএসসির সাবেক চালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
উত্তরায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আজও সড়ক অবরোধ, তীব্র যানজট