ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ময়মনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০১৭, ১১:১৭
অ- অ+

ময়মনসিংহে এক ইউপি চেয়ারম্যানের নির্দেশে ঐ ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

রবিবার সন্ধ্যায় ইফতারের কিছুক্ষণ আগে এ ঘটনাটি ঘটেছে শহরতলী তারাঘাট এলাকায় ।

আহত খাগডহন ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ জুলহাসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আহত জুলহাসের ভাই আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বাদল অভিযোগ করেন, খাগডহন ইউনিয়ন পরিষদের চেয়ারমান খায়রুল আলম সোহাগের নির্দেশে এ হামলার ঘটনা ঘটায় দুর্বৃত্তরা ।

তিনি বলেন, জুলহাস ইফতারের আগে হোন্ডাযোগে বাড়ি ফিরছিলেন। পথে তারাঘাট এলাকায় পৌঁছলে চেয়ারম্যান সোহাগের নির্দেশে জুলহাসকে এলোপাথারি কোপায় তপন, জামাল,আউয়াল, মিন্টু , সোহেল,রাজীবসহ ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত।

হামলায় অংশগ্রহণকারীদের মধ্যে সোহেল ও রাজীব সম্প্রতি র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া কুখ্যাত সন্ত্রাসী টেক্কা নজরুলের ছেলে।

দুর্বৃত্তরা কোপানোর পর জুলহাসের মোটরসাইকেলটিও ব্রহ্মপুত্র নদে ফেলে দেয় ।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, আহত জুলহাসকে পুলিশ উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি । পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা ।

(ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাকে নিয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি যুবদল নেতা নাজির হাসানের
ধানমন্ডিতে চোরাচালানের ৮৯ লাখ টাকার স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জানুন কবে- কোথায়?
ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা