অভিনয় ছাড়লেন ‘আশাহত’ আলিশা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৭, ১১:২২| আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১২:২২
অ- অ+

একটা সময় নিয়মিতই ছোট পর্দায় ও বিজ্ঞাপনে কাজ করতেন মডেল ও উপস্থাপিকা আলিশা প্রধান। এর পর ২০১৩ সালে নাম লেখান রূপালী পর্দার নায়িকা হিসেবে। অতিথি শিল্পী হিসেবে ‘এইতো ভালোবাসা’ নামের একটি ছবিতে প্রথম অভিনয় করেন আলিশা। পরে প্রধান নায়িকা হিসেবে সুযোগ মেলে প্রয়াত চাষী নজরুল ইসলামের ‘ভুল যদি হয়’ ছবিতে।

ওই বছরই ‘অন্তরঙ্গ’ ও ‘মিয়া বিবি রাজি’ নামের আরো দুটি ছবিতে অভিনয় করেন এই নায়িকা। পরের বছর ‘অজান্তে প্রেম’, ‘মনপুরা ভালোবাসা’ এবং ‘তুমি নেই কিছু নেই’ নামের ছবিগুলোতেও দেখা গেছে তাকে।

কিন্তু রবিবার হঠাৎই অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিশা। শোনা যাচ্ছে, তিনি করপোরেট পেশায় যোগ দিয়েছেন। দায়িত্ব পালন করবেন কক্সবাজারে নির্মাণাধীন ‘হোয়াইট স্যান্ড ফাইভ স্টার রিসোর্ট’- এর এজিএম হিসেবে।

তবে অনেকটা আশাহত হয়েই যে তিনি অভিনয় ছেড়েছেন সেটা তার কথাতেই পরিষ্কার। বলেন, ‘১৪ বছর বয়সে আমি অভিনয় জগতে পা রাখি। মূলত অভিনয়টা আমার প্যাশন ছিল। কিন্তু যে স্বপ্ন নিয়ে এসেছিলাম তা পূরণ হয়নি। চলচ্চিত্রের সামগ্রিক অবস্থাটা এমন হয়ে গেছে যে, তাতে পদে পদে আশাহত হওয়া ছাড়া আর কোনো পথ নেই। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যেতে চাই। আমি এদেশে রামোজি ফিল্ম সিটির মত একটা ফিল্ম সিটি বানাবো। সেখানে হাসপাতাল থাকবে, থাকবে অত্যাধুনিক সব অনুষঙ্গ। আর এই স্বপ্নের জন্য আমি সময়সীমা ধরে রেখেছি ১০ বছর।’

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা আলিশা কাজ করেছেন ইউরো কোলা, কোভা চকোলেট, বনফুল মিষ্টি ও কিউট সাবানের বিজ্ঞাপনে। নাটক ও বিজ্ঞাপনে অভিনয়ের সুবাদে ছোট-বড় মিলিয়ে ক্যারিয়ারে আটটির মতো পুরস্কার জিতেছেন তিনি। যার মধ্যে আছে বাবিসাস পুরস্কার, এটিএন বিনোদন পুরস্কার ও বাচসাস পুরস্কার।

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক যুব দিবসে মিরসরাইয়ে বৃক্ষরোপণ
১৯ বছরেও বাস্তবায়ন হয়নি সরকারি কাঁচাবাজার, যানজটে নাকাল বগুড়াবাসী
বদলে গেল দোকান-শপিংমল বন্ধের সময়, নতুন নির্দেশ সরকারের
মির্জাপুরে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে  সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা