ঝিনাইদহে বাসচাপায় চা দোকানি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৮, ১৫:৪১
অ- অ+

ঝিনাইদহে বাসচাপায় আল-আমিন হোসেন নামে এক চা দোকানি নিহত হয়েছেন। শনিবার সকালে শহরের আরাপপুর বাস স্ট্যান্ডে রূপসা পরিবহন কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আল-আমিন শহরের আরাপপুরের মৃত সামছুদ্দীন ম-লের ছেলে। এছাড়া, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ওই গাড়ির ধাক্কায় ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে আজিজ মোল্লা নামে অপর এক ব্যক্তি আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চায়ের দোকানদার আল-আমিন রূপসা কাউন্টারের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির যাত্রীদের কাছ থেকে চায়ের টাকা নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় রূপসা পরিবহনের গাড়িটি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্ট্যান্ডের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গাড়িটি শহরতলীর তামান্না পার্কের সামনে ফেলে রেখে চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিশ্র ফলচাষে ভাগ্য বদল নাহিদের  
টিকটকে ভুয়া তান্ত্রিকের ফাঁদে নারী, খোয়ালেন সাড়ে ৬ লাখ টাকা
জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, জনগণ আতঙ্কিত: নাহিদ ইসলাম
পূজার ছুটিতে নির্বাচন ভবনের সুরক্ষায় ৫ নির্দেশনা