ট্রাকের পেছনে মাইক্রোর ধাক্কায় প্রাণ গেল চাচা-ভাতিজার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৯, ১৭:০৬
অ- অ+
ফাইল ছবি।

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহেড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পাবনা জেলার আটঘরিয়া উপজেলার আব্দুর রাজ্জাক ও আব্দুল কাদের। তারা সর্ম্পকে চাচা-ভাতিজা বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পাবনা থেকে একটি মাইক্রোবাসযোগে একই পরিবারের ৫ সদস্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মহেড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা লাগায়। এতে মাইক্রোবাসের ড্রাইভারসহ ছয় জন আহত হন। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে মৃত ঘোষণা করেন।

গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিয়ার রহমান বলেন, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।

ঢাকাটাইমস/২৩আগস্ট/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাকে নিয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি যুবদল নেতা নাজির হাসানের
ধানমন্ডিতে চোরাচালানের ৮৯ লাখ টাকার স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জানুন কবে- কোথায়?
ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা