বিশ টাকার লোভ দেখিয়ে শিশুকে ‘যৌন হয়রানি’

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০১
অ- অ+

লক্ষ্মীপুরের রায়পুরে বামনী ইউনিয়নে কাঞ্চনপুর গ্রামের ১ নং ওয়ার্ডে এক শিশু (৭) স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব বেনী নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। শিশুটি সম্পর্কে তার নিকট আত্মীয় হন।

অভিযুক্ত বেনী বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা।

গত শনিবার পূর্ব কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছুটি শেষে শিশুটি বাড়ি ফেরার পথে অভিযুক্ত বেনী তাকে ২০ টাকা হাতে দিয়ে নিজ বসতঘরে ডেকে নিয়ে যৌন হয়রানির চেষ্টা করে। তার এমন আচরণে শিশুটি ভয়ে কাঁদতে থাকে, পরে তাকে ছেড়ে দেয়। বিষয়টি বাড়িতে গিয়ে মেয়েটি তার মা-বাবাকে জানায়। মা তৎক্ষণিক স্কুলে ছুটে যান এবং প্রধান শিক্ষিকা জাবেদা আফরোজসহ স্কুল কর্তৃপক্ষকে এ ঘটনাটি অবগত করান। পরে স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিষয়টি জেনে ক্ষোভ প্রকাশ করেন এবং কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এ বিষয়ে স্কুলে বসে আপস করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে রায়পুর প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার টিপু সুলতানকে অবহিত করেন।

এ ব্যাপারে স্কুল সভাপতি ফরহাদ হোসেন জানান, ঘটনাটি আমরা শুনে অভিযুক্তকে স্কুলে ডেকে নিয়ে আসি এবং উভয় পক্ষের ঘটনার বিবরণ শুনতে গেলে এ সময় বহিরাগত লোকজন এসে হট্টগোল সৃষ্টি করে এবং বেনীকে নিয়ে যায়। তবে এলাকাবাসী এ ঘটনার বিচার দাবিতে আমাদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন।

রায়পুর প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার টিপু সুলতান বলেন, এ বিষয়ে অচিরেই আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি প্রতিবেদন প্রদান করব।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে হুইপদের শ্রদ্ধা
চকবাজারে র‍্যাবের মোবাইল কোর্ট, ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড
এবার সরানো হলো ৬ জেলার পুলিশ সুপারকে
নজরুল ইসলাম কৃষি এবং রিজভী প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা