সাড়ে তিন কেজি সোনার বারসহ আটক ৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৯, ১৮:১৯
অ- অ+

ভারতে সোনা পাচারকালে ১৬ পিস সোনার বারসহ এক নারী ও দুইজন পুরুষ পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে বেনাপোল পোর্ট থানার আমড়াখালী ও দৌলতপুর ও ঘিবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ সোনার মূল্য এক কোটি ৭৫ লাখ টাকা বলে বিজিবি জানায়।

আটকরা হলেন- রবিউল ইসলাম, দিলিপ কুমার ও মনিরা খাতুন। তারা দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে ভারতে সোনা পাচার করে আসছিল বলে জানায় বিজিবি।

৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির তিনটি টহলদল আমড়াখালি এলাকা থেকে রবিউল ইসলামকে আট পিস (৭৮৫ গ্রাম) , ঘিবা সীমান্ত থেকে দিলিপ কুমারকে দুই পিস (দুই কেজি) ও দৌলতপুর সীমান্ত থেকে মনিরা খাতুনকে ছয় পিস (৭০০ গ্রাম) মোট তিন কেজি ৪৮৫ গ্রাম সোনার বারসহ আটক করে।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/এএইচ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বার-হোটেলে অনিয়মের বিরুদ্ধে এনবিআরের অভিযান চলবে, একদিনে চার প্রতিষ্ঠান থেকে যা যা জব্দ হলো
সব ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ডের’ আওতায় আনার উদ্যোগ
রামপালে দুই ইউনিটে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
সালাম দেওয়া সেই পথশিশুদের দুপুরে খাওয়ালেন প্রধানমন্ত্রী