শ্রীপুরে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ২১:১৩
অ- অ+

মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামে মাইক্রোবাসের ধাক্কায় আমেনা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত আমেনা একই উপজেলার মহেশপুর গ্রামের তাছের আলী মোল্লার স্ত্রী।

বৃহস্পতিবার সকালে সানরাইজ মাধ্যমিক বিদ্যালয় মোড়ে পৌঁছলে একটি মাইক্রোবাসের ধাক্কায় তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, শ্রীপুরের রায়নগর গ্রামে জামাই বাড়িতে বেড়াতে এসে সকালে নাকোল-ওয়াপদাহ সড়কে হাঁটতে বের হন আমেনা বেগম। সানরাইজ মাধ্যমিক বিদ্যালয় মোড়ে পৌঁছলে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এসময় তিনি ছিটকে পাকা রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/প্রতিনিধি/১৪নভেম্বর/এএইচ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন