ঢাকাটাইমস সম্পাদককে হুমকিতে বার্সেলোনায় প্রতিবাদ

ওয়াসি উদ্দিন, বার্সেলোনা (স্পেন)
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ১৬:০২
অ- অ+

দৈনিক ‘ঢাকা টাইমস’, অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস২৪ডটকম’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির ঘটনার জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব বার্সেলোনা, স্পেন।

মঙ্গলবার বার্সেলোনা প্রেসক্লাবের এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে দ্রুততম সময়ে তদন্তের মাধ্যমে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এই প্রবাসী সাংবাদিক নেতারা।

পরপর দুইবার ‘শীর্ষ সন্ত্রাসী’ পরিচয়ে দিয়ে সৎ-নিষ্ঠাবান সাংবাদিক ও সম্পাদক আরিফুর রহমান দোলনের প্রাণনাশের হুমকি শুধু একজন সম্পাদকের জন্য নয়, বরং সাংবাদিক সমাজ তথা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

বার্সেলোনা প্রেসক্লাবের সাংবাদিকরা আরিফুর রহমান দোলনের নিরাপত্তাদানের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

বার্সেলোনা প্রেসক্লাবের সাংবাদিকরা আরও বলেন, এ ঘটনার দ্রুত সুরাহা না হলে ইউরোপে অবস্থানরত প্রবাসী সাংবাদিক ফোরামগুলো একত্রিত হয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন দায়িত্বে যাচ্ছেন দুই মন্ত্রী
শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা