ঢাকায় অপহৃত যুবক ভৈরবে উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ১৮:১৮
অ- অ+

ঢাকা থেকে অপহৃত রাসেল মিয়া (২৫) নামে এক যুবককে হাত-পা বাঁধা অবস্থায় ভৈরবের সেতুর নিচ থেকে উদ্ধার করে পুলিশ। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাহেলা এলাকার বাদশা মিয়ার ছেলে।

শুক্রবার ভোরে অজ্ঞাত কিছু লোক একটি মাইক্রোবাসে করে সেতুর উপর থেকে হত্যার উদ্দেশ্যে ফেলে দেয় বলে জানান ভিকটিম রাসেল মিয়া। পরে চিৎকার শুনে পথচারীরা দৌড়ে এলে তাকে রেখে পালিয়ে যায় তারা। পরে উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল আলম খান জানান, হাত-পা বাঁধা অবস্থায় রাসেল নামে এক যুবককে উদ্ধার করে পুলিশ। হত্যার উদ্দেশে মাইক্রোবাস করে ভৈরবের সেতুতে নিয়ে এসেছিল বলে জানায় ভিকটিম। এই বিষয়ে ভিকটিম যদি অভিযোগ দায়ের করে তাহলে দোষীদের দ্রুত খোঁজে বের করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্যাতন-সংগ্রামের গল্প তুলে ধরে ছাত্রদল নেতা বাসেতকে প্রশংসায় ভাসালেন জবি অধ্যাপক
দোল পূর্ণিমা আগামীকাল
এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস নিয়ে সুখবর দিল মাউশি
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা