নদ্দায় ভবনের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:১৪
অ- অ+

রাজধানীর নদ্দা এলাকার একটি বহুতল আবাসিক ভবনে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে প্রায় সাত লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের অপারেটর জিয়াউর রহমান ঢাকাটাইমসকে বলেন, রবিবার বিকাল চারটা ৪০ মিনিটে যমুনা ফিউচার পার্কের পেছনের একটি আট তলা ভবনের চার তলায় আগুন লাগে। খবর পেয়ে সেখানে আমাদের আটটি ইউনিট পাঠানো হয়। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টা করে পাঁচটা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, আগুনে প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক কোটি টাকার মালামাল আগুনের হাত থেকে রক্ষা করা হয়েছে বলে জানান জিয়াউর রহমান।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী