পেটের মধ্যে ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৬, ১৪:২৪
অ- অ+

রাজধানীর মতিঝিল এলাকা থেকে আনুমানিক ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২৪০২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

গত বুধবার রাতে মতিঝিলের একটি আবাসিক হোটেলে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা অভিযানটি পরিচালনা করে।

শুক্রবার র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত প্রায় ৯টা ১০ মিনিটে মতিঝিল থানাধীন কমলাপুর স্টেশন রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে মো. হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির পরিচয় যাচাই করে জানা যায়, তার বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার উমখালী গ্রামে।

র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে হাসান স্বীকার করে যে, সে বিশেষ পদ্ধতিতে ইয়াবা ট্যাবলেট গিলে পেটের ভেতরে বহন করে ঢাকায় নিয়ে এসেছে। পরে হোটেলের একটি কক্ষের বাথরুমে তল্লাশি চালিয়ে সাদা পলিথিনে মোড়ানো ২৬টি পোটলায় রাখা ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এক্স-রে করা হলে তার পেটে আরও বস্তু সদৃশ কিছু থাকার প্রমাণ মেলে। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধ প্রয়োগের মাধ্যমে মলত্যাগ করিয়ে আরও ২৪টি পোটলায় রাখা ১২০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মোট ২৪০২ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার ৬০০ টাকা।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত হাসান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা