আশুলিয়ায় কারখানায় বিস্ফোরণে নারী শ্রমিক নিহত

সাভার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ০৯:১৭| আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১০:২০
অ- অ+

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে এক নারী শ্রমিক নিহত হয়েছে। দগ্ধ হয়েছেন অন্তত তিন শ্রমিক। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় ন্যাচারাল ভিলেজ স্যোয়েটার লিমিটেড নামে পোশাক কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

সোয়েটার কারখানার এক শ্রমিক বলেন, প্রতিদিনের মতোই সকালে তারা কারখানার কাজে যোগ দেন। কাজে যোগ দেয়ার পর বিদ্যুৎ চলে যায়। তারপর হঠাৎ করে দুর্ঘটনাটি ঘটে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারলেও হতাহতদের পরিচয় ও বিস্তারিত জানাতে পারেননি।

ঢাকাটাইমস/১০ডিসেম্বর/আইআই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৯ জেলায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
অনুমতি নয়, লংমার্চের বিষয়ে আইজিপিকে অবহিত করেছি: মিয়া গোলাম পরওয়ার
সসীম অসীমের ফারাক: জ্ঞানের অনুষঙ্গ
এপিবিএনের ক্ষমতার পরিধি বাড়ছে, মন্ত্রিসভায় খসড়া আইন অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা