ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে তুলসী পাতার ব্যবহার

বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আগে দেখা যেত বয়স বেশি হলে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। কিন্তু এখন অল্প বয়সেও ডায়াবেটিসে আক্রান্ত হতে দেখা যায়। সুতরাং ডায়াবেটিসের ঝুঁকি থেকে সচেতন হতে হবে। রক্তের শর্করা, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে। এর জন্য আমাদের হাতের কাছেই রয়েছে মহৌষধ। তুলসী পাতা।
ডায়াবেটিসের রোগীদের জন্য তুলসী পাতার ব্যবহার উপকারী কারণ এটি রক্তে শর্করার স্তর সঠিক রাখে। তুলসী পাতা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটি শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে যে তুলসী টাইপ -2 ডায়াবেটিস কমাতে সাহায্য করে।
এছাড়া সর্দি, কাশি, গলা ব্যথা, ত্বকের নানা রোগ, হাজারো সমস্যার ঘরোয়া ওষুধ হলো তুলসী পাতা। দীর্ঘকাল ধরে ঠান্ডা লাগার ঘরোয়া প্রতিকার হিসেবে ঘরে তুলসী মধু আদা ইত্যাদি ব্যবহার করা হয়, শ্বাস-প্রশ্বাসের রোগ দূর করতেও তুলসী পাতার ভূমিকা অনন্য।
রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ
রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে নিয়মিত তুলসী পাতার রস খুব কার্যকরী। এতে শর্করার স্তর ঠিক থাকে, যার কারণে ডায়াবেটিসের ঝুঁকি কম হয়। তুলসীর পাতায় স্ট্রেস কমানোর হরমোন কোর্টিসোল পাওয়া যায়। তুলসীর পাতা মানসিক চাপ কমাতে সাহায্য করে। মাথা ব্যথার সমস্যায় কষ্ট পেলে রোজ তুলসী খাওয়া উচিত। গরম পানিতে তুলসীর পাতা ফুটিয়ে নিন এবং তারপর ছেঁকে নিয়ে ওই জল খেলে মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
রোজ সকালে তুলসী পাতার রস খেলে অনেক অসুস্থতা থেকেই দূরে থাকা যায়।
মাথা ব্যাথা কমায় তুলসী
আদা ও তুলসী মিশিয়ে ব্যবহার করলে মাথা ব্যাথা কমে যেতে পারে। তুলসী পাতা এবং আদার রস যোগ করে মাথায় লাগান। এই রস মাথা ব্যাথা হলে খেতেও পারেন।

লিভারের শক্তি বাড়ায় তুলসী
লিভারের কার্য ক্ষমতা বৃদ্ধি এবং রক্তে কোলেস্টরেল কমিয়ে দেওয়ার জন্য তুলসীর ব্যবহার লাভজনক। তুলসীর পাতা নিঃশ্বাসের দুর্গন্ধ এবং গলা খুসখুসের সমস্যাও কমায়।
জ্বর কমাতে সাহায্য করে
জ্বর বা ফ্লুয়ের সময় তুলসী পাতা খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তুলসীর ব্যবহারে পেটের নানা সমস্যারও সমাধান হয়।
তুলসীর বিবিধ উপকারিতা
তুলসির পাতা পেটের ক্ষত, বমি, গ্যাস, পেট খারাপের মতো সমস্যা থেকেও মুক্তি দিতে পারে।
ঢাটাইমস/৩০ডিসেম্বর/এসএস
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































