হাতিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে ১৬১পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার ভোরে চরকিং ৯নং ওয়ার্ড চরকৈলাশ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ওই গ্রামের মহিন উদ্দিনের ছেলে।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশান অফিসার লে. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি সাইফুলের বাড়িতে অভিযান চালিয়ে ১৬১পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/ইএস
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































