টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২০, ১৪:৫০| আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৪:৫৮
অ- অ+

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা দুইটায় (বাংলাদেশ সময় বেলা তিনটা) মুখোমুখি হবে দু’দল।

সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। তাতে ২-০ ব্যবধানে হারেন বাবর বাহিনী। অপর দিকে ভারতের বিপক্ষে ২-১ এ হারে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাইম শেখ, লিটন দাস, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, আল-আমীন, শফিউল ইসলাম।

পাকিস্তান একাদশ: আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রউফ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।

(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি