প্রাথমিকে শিক্ষক নিয়োগে তিন জেলার ফল স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২০, ১৩:৩৫
অ- অ+

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে নীলফামারী, লালমনিরহাট ও নাটোর জেলার ঘোষিত চূড়ান্ত ফলাফল ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে করা রিট আবেদনের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মো. হাসান রাজিব প্রধান, মো.মোখলেছুর রহমান বাবু এবং নিয়াজ মোহাম্মদ মাহবুব।

আইনজীবীরা জানান, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৩ এর ৭ ধারায় বলা হয়েছে, এ বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর ৬০ শতাংশ মহিলা প্রার্থীদের দ্বারা, ২০ শতাংশ পোষ্য প্রার্থীদের দ্বারা এবং বাকি ২০ শতাংশ পুরুষ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে।

কিন্তু ২৪ ডিসেম্বরের ঘোষিত ফলাফলের ক্ষেত্রে সেটা অনুসরণ করা হয়নি। তাই লালমনিরহাটের আঞ্জুমান আরাসহ ছয়জন, নীলফামারীর আফসানা সাহরিন এবং নাটোরের মুক্তিয়ারা খাতুন হাইকোর্টে পৃথক রিট করেন।

গত ২৪ ডিসেম্বর রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মৌখিক পরীক্ষায় ১৮ হাজার ১৪৭ জন প্রার্থীকে নির্বাচন করেছিল।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এআইএম/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কে হচ্ছেন গুলশান থানার নতুন ওসি? আলোচনায় যারা
পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আলীমুল আমীন
সরানো হলো গুলশানের ওসি তদন্তকেও
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী