মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকোকে হারালো রিয়াল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৭
অ- অ+

মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকোকে ১-০ গোল হারিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান মজবুত করেছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাব্যুতে বলের দখলে পিছিয়ে থাকলেও প্রথমার্ধে জিদান শিষ্যদের আটকে রাখতে সমর্থ হয় সিমিওনের শিষ্যরা।

তবে দ্বিতীয়ার্ধে আর পারেনি। ৫৬ মিনিটে ফারল্যান্ড মেন্ডির ক্রস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজিমা। এ জয়ে ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে বার্সা থেকে ৬ পয়েন্ট এগিয়ে রিয়াল মাদ্রিদ।

এদিকে ব্যবধান কমানোর মিশনে, রাতে লেভান্তের মুখোমুখি হবে বার্সেলোনা। ক্যাম্প ন্যু’তে খেলাটি শুরু হবে রাত দুটোয়। ২১ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্লগ্রানরা। নতুন কোচের অধীনে যথার্থ দলীয় সমন্বয় খুঁজে পাওয়া আসল লক্ষ্য মেসি-গ্রিজম্যানদের।

(ঢাকাটাইমস/০২ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পে স্কেলের গেজেট প্রকাশের পথে আর বাধা নেই? যা জানা গেল
২৩ হাজার ছবি থেকে সেরা ছবি বাছাইয়ের অভিজ্ঞতা জানালেন চার বিচারক
কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল মঈনুল হাসান