‘পিরিয়ড চলছে’ বলে গণেশের থেকে বেঁচেছিলেন তরুণী

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৯| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৭
অ- অ+

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচার্যর বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব হচ্ছেন রূপালি জগতের সঙ্গে যুক্ত নারীরা। ইন্ডাস্ট্রির জুনিয়র নৃত্যশিল্পী দিব্যা কোটিয়ানের পর গণেশ আচার্যর বিরুদ্ধে সরব হয়েছেন আরও এক নারী। তিনি একজন সিনিয়র ব্যাকগ্রাউন্ড ডান্সার। সেই নৃত্যশিল্পী গণেশের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে ইতোমধ্যে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন। পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছেন।

কয়েক দিন আগে গণেশের বিরুদ্ধে ‘জোর করে অশ্লীল ভিডিও’ দেখানোর অভিযোগ তুলেছিলেন কোরিওগ্রাফার দিব্যা কোটিয়ান। নতুন অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, প্রায় তিন যুগ আগের কথা। সালটা ১৯৯০। পশ্চিম আন্ধেরির সাহিবা হলে নাচ শিখতেন। সে সময় তিনি ১৮ বছরের তরুণী।

তিনি জানান, ‘আমার গুরু কমল মাস্টারকে অ্যাসিস্ট করতেন গণেশ আচার্য। এক দিন গণেশ আমাকে ফোন করে ক্লাসে যেতে বলেন। উনার বন্ধু দিলীপ আমাকে খার সাবওয়ে থেকে গাড়িতে তুলে হোটেল ইস্ট অ্যান্ড ওয়েস্টে নিয়ে যান। আমার তখনও পর্যন্ত কিছু খারাপ মনে হয়নি।

ওই নারীর অভিযোগ, ‘গিয়ে দেখি ওই ঘরে আর কোনো ছাত্রছাত্রী নেই। এমন সময় গণেশ ঘরে ঢোকেন। নাচ শেখানোর নামে আমার ঘাড়ে, গালে চুমু খেতে শুরু করেন। বাধা দিতে গেলে আমাকে বিয়ে করতে চায় বলে বিছানায় ছুড়ে ফেলে আমার সারা শরীর অশ্লীল ভাবে ছুঁতে থাকে। আমি চিৎকার করতে থাকি, উনাকে জানাই আমার পিরিয়ড চলছে। তখনই গণেশ রেগে আমাকে ছেড়ে দেন। বলেন, কেয়া ইয়ার মুড খারাপ কর দিয়া। আমি হোটেল থেকে পালিয়ে যাই, আর কোনোদিন ক্লাসে ফিরে যাইনি।’

সিনিয়র এ নৃত্যশিল্পীর বক্তব্য, দিব্যার অভিযোগের পর তার মনে হয়েছে, আর মুখ বন্ধ করে থাকা চলবে না! তাকেও মুখ খুলতে হবে। গণেশের এসব কীর্তির কথা জানাতে হবে সকলকে। যা এতদিন তিনি শুধু স্বামীকেই জানিয়েছিলেন। যদিও দুটি অভিযোগকেই উড়িয়ে দিয়েছেন গণেশ আচার্য। তার পালটা দাবি, ‘ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’

ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
From Budgetary Dreams to Digital Reality: mapping Bangladesh’s journey to a life-cantered economy
বাজেট-ভাবনা থেকে ডিজিটাল বাস্তবতায়: জীবনকেন্দ্রিক অর্থনীতিতে বাংলাদেশের অভিযাত্রা
নুসরাত হত্যা: বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করায় বিচারককে সরানোর নির্দেশ
যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা