ব্রাহ্মণবাড়িয়ায় উত্ত্যক্তকারীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৯
অ- অ+

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে জয় চন্দ্র দত্ত নামে এক উত্ত্যক্তকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ টাকা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান এ সাজা দেন। এ সময় চন্দ্র দত্তের অভিভাবক মুচলেকা ও জরিমানার অর্থ নগদ পরিশোধ করেন।

জরিমানাপ্রাপ্ত জয় চন্দ্র দত্ত উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, কলেজের এক শিক্ষার্থীকে নবীনগর ওয়ালীশাহ মাজারস্থ এলাকা থেকে বিভিন্ন কথা বলে উত্ত্যক্ত করতে থাকেন জয় চন্দ্র। এক পর্যায়ে ওই শিক্ষার্থী আলমনগর দক্ষিণ সড়কে পৌঁছলে এলাকাবাসী উত্ত্যক্তকারী জয়কে হাতেনাতে ধরেন। এ সময় সঙ্গে থাকা তার আরেক বন্ধু পালিয়ে যান। পরে খবর দিলে নবীনগর থানার পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ শেখ তাকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী হাকিম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে তাৎক্ষণিক জয় চন্দ্রকে এ দণ্ড দেন।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/পিএল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা