উত্তরায় ভবনে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২০, ১৯:০১
অ- অ+

উত্তরায় আবাসিক ভবনে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থ রাখায় দুটি গোডাউন সিলগালা করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ রাসায়নিক ও দাহ্য পদার্থ।

মঙ্গলবার উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনের পেছনে বর্ধিতাংশের দুটি কেমিক্যাল গোডাউনের সন্ধান পায় ঢাকা সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডিএনসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্ব গোডাউন দুটিতে অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে 'আরএইচএস করপোরেশন’ এবং ‘হাওলাদার ডাইস কেমিক্যাল’ নামের গোডাউন দুটিতে ৩৫৩ ড্রাম কেমিক্যাল ও ১১২ বস্তা দাহ্য পাউডার পাওয়া যায়।

জুলকার নায়ন ঢাকা টাইমসকে বলেন, 'গোডাউন দুটিতে পাওয়া কেমিক্যাল ও দাহ্য পদার্থ জব্দ করা হয়েছে। গোডাউন দুটিতে কিছু এসিডও পাওয়া গেছে। এসব পদার্থ আগুনের সংস্পর্শে এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।'

তিনি আরও বলেন, 'আবাসিক এলাকায় অবৈধভাবে রাসায়নিক রাখা অবৈধ। তাই সিটি করপোরেশন আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং গোডাউন দুটিকে সিলগালা করে দেয়া হয়েছে। জব্দ রাসায়নিকের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।'

এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উত্তরার ৪, ৬ ও ১০ নম্বর সেক্টরে ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখা ও বায়ুদূষণ করার অপরাধে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী তিনটি হোল্ডিংকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বারিধারায় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বারিধারা এলাকায় আলাদা অভিযান পরিচালনা করেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন। বারিধারা আবাসিক এলাকায় অবৈধভাবে ফুটপাত ও রাস্তার উপর বালু, ইট, পাথর ইত্যাদি নির্মাণ সামগ্রী রেখে পরিবেশ দূষণের অপরাধে একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফুটপাতের দখল করে কুকুর, বিড়ালের আবাসস্থল নির্মাণ, নোংরা, দুর্গন্ধময় করার অপরাধে অপর এক বাড়ি মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এধরনের অপরাধ না করার জন্য মুচলেকা নেয়া হয়।

(ঢাকাটাইমস/০৩মার্চ/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম
বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ বাংলাদেশি
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৮, সবচেয়ে বেশি ক্ষতি কক্সবাজার ও চট্টগ্রামে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা