কুমিল্লায় অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২০, ২২:০০
অ- অ+

কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর এলাকার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ থেকে বস্তাবন্দি এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় বুড়িচং থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশটি পশ্চিমশিং দক্ষিণপাড়া এলাকার মনির হোসেনের ছেলে অটোচালক নাজমুলের (১৬)।

এলাকাবাসী জানান, কুমিল্লা বুড়িচংয়ের গোবিন্দপুর বাজারের পাশ গোমতী নদীর বাঁধের পাশে একটি খেলার মাঠ রয়েছে। খেলার সময় কিশোরদের নাকে পচা গন্ধ লাগে। পরে দুর্গন্ধের উৎস খোঁজ করতে গিয়ে একটি বস্তা দেখতে পায়। দুই দিন আগে নাজমুল তার অটোরিকশাসহ নিখোঁজ হন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বস্তাবন্দি লাশ উদ্ধার করেছি। গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গলাকেটে হত্যা করা হয়ে থাকতে হতে পারে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় শিক্ষককে আটক, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বাসায় পৌঁছে দিল পুলিশ
মতিঝিল মডেল স্কুলে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি
সাইবার পুলিশ ইউনিটের উদ্বোধন কাল, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন
সালথায় এবার ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার