ফেসবুক-প্রধান জাকারবার্গের নিরাপত্তায় বছরে খরচ ২০০ কোটি টাকা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২০, ১২:৩৪| আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৮:৪৬
অ- অ+

ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের পেছনে নিরাপত্তা বাবদ ২০১৯ সালে খরচ হয়েছে ২৩.৩ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ২০০ টাকা। এই বিপুল পরিমান অর্থ ব্যয় হয়েছে তার ব্যক্তিগত নিরাপত্তা এবং বিমান ভ্রমণে। যা ২০১৮ সালের তুলনায় ৫.৪ মিলিয়ন মার্কিন ডলার বেশি।

সিএনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্ক জুকারবার্গ ২০১৯ সালে বিমান ভাড়া বাবদ কোম্পানির তরফ থেকে খরচ করেছেন ২.৯৫ মিলিয়ন মার্কিন ডলার। বাদবাকি খরচ হয়েছে নিরাপত্তার জন্য।

সিএনবিসি বলছে, ২০১৯ সালে মার্ক জুকারবার্গ এবং তার পরিবারের পেছনে নিরাপত্তা বাবদ ফেসবুকের খরচ হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলার।

মার্ক জাকারবার্গ এতদিন জানিয়ে আসছিলেন যে তিনি প্রতিবছর কোম্পানি থেকে বেতন বাবদ মাত্র ১ ডলার গ্রহণ করেন। কিন্তু তার পেছনে প্রতিবছর কোম্পানির খরচ কোটি কোটি টাকা।

উর্ধ্বতন কর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর কারণ হিসেবে বলা হচ্ছে, সম্প্রতি ফেইসবুকের ডেটা কেলেঙ্কারি এবং বিভিন্ন দেশের জাতীয় নির্বাচনে হস্তক্ষেপের মতো বিষয় কর্তাদের অনেকটা ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সামাজিক মাধ্যমে পুলিশকে নিয়ে অপপ্রচার, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আইরিন খানকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগ
দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফলদ ও বনজ গাছের চারা কর্তন, শাস্তির দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা