লকডাউন ভেঙে সমালোচিত শোয়েব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০, ১০:০৩| আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১০:২৯
অ- অ+

বিশ্বজুড়ে করোনার থাবা। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বেশ কয়েকদিন ধরেই করোনা সংক্রমণ এড়াতে নানা উপায়ের কথা বলেছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। মানুষকে সচেতন করার নানা বার্তা দিয়ে চলেছেন। সামাজিক দূরত্ব মেনে চলার উপদেশ দিয়েছেন। যারা তা মানেননি তাদের সমালোচনা করতেও দেখা গেছে তাকে। কিন্তু একটা ভিডিও পোস্ট করে এবার নিজেই সমালোচনার শিকার হলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জনশূন্য রাস্তায় একা একা সাইকেল চালাচ্ছেন শোয়েব আখতার। মুখে কোন মাস্ক নেই শোয়েবের! এমনকি তিনি বলছেন, আমার শহরে সাইকেল চালাচ্ছি... দারুণ আবহাওয়া। ফাঁকা রাস্তা, আর এটাই সেরা শরীরচর্চা।

করোনা সংক্রমণ এড়াতে যেখানে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা। এমনকি বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করাও বাধ্যতামূলক। সেখানে শোয়েব আখতারের এমন কাণ্ড কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। তাই সুযোগ বুঝে সাবেক পাক পেসারের সমালোচনা করতে ছাড়েননি কেউই।

(ঢাকাটাইমস/১৪ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এমপি আজিজের দলীয় পদের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির হাইকমান্ড
রবিবার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু: শ্রমমন্ত্রী
চাঁদাবাজ বলেলেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে: এমপি আলী আজম
ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াঁজো করছে জামায়াত: রাশেদ খাঁন