খুব দ্রুতই সুখবর পাব

মনিরুল ইসলাম
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০, ২০:১৫
অ- অ+

করোনাময় বিশ্বে বাংলাদেশেও নিদারুন নিদান কাল চলছে। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কয়েকদিনের তুলনায় সবচেয়ে বেশী সংখ্যায় আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন। যদিও নিদানকালকে খুবই দীর্ঘ মনে হয় তারপরও সময় কিন্তু বহিয়াই যায়। দেখতে দেখতে পহেলা বৈশাখ চলে এলো।

নববর্ষ এবার যেহেতু প্রেক্ষাপটে এলো সেহেতু পালন ও হচ্ছে পুরোপুরি ভিন্ন ভাবে। প্রতিবছর পহেলা বৈশাখ কাটে প্রচন্ড ব্যস্ততায় কিন্তু এবার অখন্ড অবসর, “হাড় ভাঙ্গা বিশ্রাম”।

এবার ঘরে বসে পরিবারকে সময় দিচ্ছি, আপনারাও তাই করুন। একজন ডাক্তারের বক্তব্যে জানতে পারলাম যে বিশ্বে ইতোমধ্যে ৭০ টি জায়গায় ভ্যাকসিন ও ঔষধ নিয়ে দিনরাত গবেষনা চলছে। করোনা ইবোলা, নিপা, সার্স, মার্স কিংবা ডেঙ্গুর মত আঞ্চলিক রোগ নয়, সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোতে ও করোনার ভয়ঙ্কর দাপট চলছে। সে কারনেই খুবই দ্রুত সুখবর পাবো বলে বিশ্বাস করাটা যুক্তিসংগত।

প্রত্যাশা করি নতুন বছরের শুরুর দিকেই সুখবর পাবো, করোনাভীতি মুক্ত হবে বিশ্ব। আগামী নববর্ষ উৎযাপন অনেকবেশী আনন্দময় হবে সেই কামনায় সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা,

“শুভ নববর্ষ ১৪২৭”।

### ঘরে থাকুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন।

### স্বাস্থ্যবিধি মেনে চলুন।

“আমরা করবো জয় একদিন।”

লেখক: ঢাকা মহানগর পুলেশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর, উদযাপনে সরকারি ছুটি
খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ইউপিডিএফ নেতা আটক
মোহাম্মদপুরে ওয়ার্ড আ. লীগ নেতা গ্রেপ্তার
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা